• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ১০:০১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার (৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন ও রূপনগর থানায় ১৩ জন রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিকম্পে ঢাকার কোন এলাকা কতটা নিরাপদ
ভূমিকম্পে ঢাকার কোন এলাকা কতটা নিরাপদ
ছবি: সংগৃহীত
ভুয়া ‘সেকেন্ড অফিসার’ সেজে প্রতারণা, আইফোনসহ আটক যুবক
ছবি: সংগৃহীত
গাজীপুর থেকে চোরাই মোবাইল এনে ঢাকায় বিক্রি, আটক ১