• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের

চট্টগ্রাম ব্যুরো    ৮ মে ২০২৬, ০২:১৫ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম জেলা পুলিশের নেতৃত্বে এলো নতুন মুখ। দায়িত্ব নিয়েই আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা দিলেন নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত এসপিকে শুভেচ্ছা জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মো. মাসুদ আলম ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে তিনি কর্মক্ষেত্রে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর মো. মাসুদ আলম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি তিনি চট্টগ্রামের নাগরিকদের সহযোগিতাও কামনা করেন।

পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নতুন এসপি। সভায় জেলার সব থানার ওসি, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও কোর্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় তিনি বলেন, সমন্বিতভাবে কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ‘টিম চট্টগ্রাম’ হিসেবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

ভিওডি বাংলা/এমএস/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীকে শাসনের জেরে তিন শিক্ষিকাকে মারধরের অভিযোগ
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির