• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি    ৮ মে ২০২৬, ০৮:৫৭ এ.এম.
ছবি : সংগৃহীত

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আদালতের বেঞ্চ সহকারী এমরান আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন স্থানীয় বেসরকারি সংস্থা পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির।

মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নকেও আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি ‘এক ব্যক্তিনির্ভর “পাশা” দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে একই বিষয়ে ফলোআপ প্রতিবেদন ও উপসম্পাদকীয় প্রকাশ করা হয়। এসব প্রকাশনায় তার ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন বাদী। তিনি ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে বিচারক তানজিনা রহমান তানিন জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন জানান, মামলার বিষয়টি তিনি জেনেছেন এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান