• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পঞ্চগড়ে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন

পঞ্চগড় প্রতিনিধি    ৮ মে ২০২৬, ১১:২৮ এ.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

পঞ্চগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ক্রেস্ট বিতরণ পতাকা উত্তোলন এবং শোভাযাত্রা আজীবন সদস্যদের সনদ প্রদান করা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) শহরের ডোকরোপারা এলাকায় জেলা রেডক্রিসেন্ট সোসাইটি কার্য্যালয়ের সামনে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম। 

এ সময় রেড ক্রিসেন্টের জেলা কমিটির ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম কাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন নির্বহি সদস্য কামরুজ্জামান শাহানশাহ, হায়াতুন আলম , মোশারফ হোসেনসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিল। 

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে মোশারফ হোসেন, কামরুজ্জামান, শাহানশাহ, মাওলানা মফিজ উদ্দিন বক্তব্য রাখেন। সভা শেষে রেড ক্রিসেন্টের বিভিন্ন সেচ্ছাসেবককে ক্রেস্ট প্রদান করা হয়।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীকে শাসনের জেরে তিন শিক্ষিকাকে মারধরের অভিযোগ
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির