• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি    ৮ মে ২০২৬, ০৭:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় কংক্রিট বোঝাই ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা ওই তিনজনের একজন ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে মারা যান।

শুক্রবার (৮ মে) সকাল ১১টার দিকে ঐ উপজেলার উত্তর পাড় তিল্লী বিলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর পাড় তিল্লী বিলপাড়া এলাকার মোটরসাইকেল চালক সোনা মিয়া, আলম মিয়া ও কালু মিয়া।

জানা গেছে, টাঙ্গাইলের নাগরপুর থেকে মানিকগঞ্জগামী পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের একজন ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজন প্রাণ হারান।

সাটুরিয়া থানা ওসি মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে মোটরসাইকেলে ইয়াবা বহন, আটক ১
পঞ্চগড়ে মোটরসাইকেলে ইয়াবা বহন, আটক ১
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
ভবদহের জলাবদ্ধতা নিরসনে আশার আলো
ভবদহের জলাবদ্ধতা নিরসনে আশার আলো