• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৮ মে ২০২৬, ০৮:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে একটি মসজিদে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের ধাক্কাধাক্কিতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে গেছে। এতে অন্তত পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ সময় মসজিদের মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের খুতবা শুরুর আগে বক্তব্য রাখেন তিনি।

মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। তারা মসজিদের ভেতরেই স্লোগান দেন। একপর্যায়ে বের হওয়ার সময় তার সমর্থকদের ধাক্কাধাক্কিতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে যায়। এতে কয়েকজন আহত হন।

এক মুসল্লি বলেন, ‌‘নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যারা ছিলেন তারা অনেক উচ্ছৃঙ্খল। তারা মসজিদের ভেতরেই অনেক হুড়োহুড়ি করেন। এসময় মসজিদের গ্লাস ভেঙে অনেকের শরীরে পড়ে। এতে বেশ কয়েকজনের হাত-পা কেটে যায়।’

নারায়ণঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, ‘মসজিদের ভেতরে চাপ কমানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সাধারণ মুসল্লিসহ সবার উপচে পড়া ভিড়ে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি। তাই মসজিদের গেটে এসে মানুষের চাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বশীলদের মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেছি। আমরাও ইমাম ও মুয়াজ্জিনের সঙ্গে কথা বলেছি। আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেব। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।’

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃণমূল পুনর্গঠনে মাঠে নামছেন তারেক রহমান
তৃণমূল পুনর্গঠনে মাঠে নামছেন তারেক রহমান
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট