• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ২০

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ৯ মে ২০২৬, ০৮:৪৫ এ.এম.
নিহত মুরসালিন। ছবি: সংগৃহীত
নিহত মুরসালিন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুরসালিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) গভীর রাতে সীমান্তসংলগ্ন এলাকায় কয়েকজনের অবস্থান টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে বলে স্থানীয়দের দাবি। এতে ঘটনাস্থলেই মুরসালিন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত মুরসালিন কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা এবং হেবজু মিয়ার ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

এদিকে গুলিবিদ্ধদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র বলছে, রাতের আঁধারে সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পের দায়িত্বশীল সদস্যরা জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত তাদের কাছে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য পৌঁছেনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীকে শাসনের জেরে তিন শিক্ষিকাকে মারধরের অভিযোগ
আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
উন্নয়ন তহবিলের অর্থ ১০ শতাংশ কমিশন চাই: ইউপি সচিব
ছবি: সংগৃহীত
কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির