• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জামায়াত আমির

জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৩:০০ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনও কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।

রবিবার (১০ মে) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় চার জন, চট্টগ্রামে তিন জন এবং গাজীপুরে পাঁচ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?

তিনি আরও বলেন, বিনা বিচারে কোনও হত্যাকাণ্ডই কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।

দেশব্যাপী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধীদলীয় নেতা বলেন, সবকিছুর মূলে রয়েছে সরকারের সদিচ্ছা। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
আশুরা আমাদের ন্যায় ও মানবতার শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান-চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু