• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাঠাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১০ মে ২০২৬, ০৭:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের পাল্টা জবাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় রোববার এ জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তেহরান আলোচনার প্রথম ধাপেই যুদ্ধ পরিস্থিতি ও পারস্পরিক শত্রুতা বন্ধের ওপর গুরুত্ব আরোপ করেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে আল-জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব পাওয়ার বিষয়টি পাকিস্তান নিশ্চিত করেছে।

ইরনা জানিয়েছে, ‘‘যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ খসড়ার বিপরীতে রোববার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের জবাব পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।’’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির সরকারি সংবাদমাধ্যম।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান কর্তৃপক্ষ ইরানের পাঠানো জবাব হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এখন দেখার বিষয়, ইসলামাবাদ কবে সেটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র কী প্রতিক্রিয়া জানায়।

সূত্র: এএফপি, আল-জাজিরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
ছবি-সংগৃহীত
সিএনএন’র বিশ্লেষণ: ট্রাম্প কি আমেরিকার ২৫০ বছর উদযাপন করছেন, নাকি নিজেকে?
দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত
দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত