• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মে ২০২৬, ১২:২৪ এ.এম.
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি। তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার আগে ইরানের পারমাণবিক উপকরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আমরা কিছু স্থাপনা ধ্বংস করেছি, তবে সবকিছু এখনো শেষ হয়নি। আমাদের কাজ এখনো বাকি রয়েছে।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কীভাবে ইরানের পারমাণবিক উপকরণ অপসারণ করবে— এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলতে এড়িয়ে যান। নেতানিয়াহু বলেন, “এ বিষয়ে আমি কোনো সময়সূচি দিতে চাই না।”

এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণে মস্কো প্রস্তুত রয়েছে।

মস্কোয় এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও একই ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া।

সূত্র : আল জাজিরা

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
ছবি-সংগৃহীত
সিএনএন’র বিশ্লেষণ: ট্রাম্প কি আমেরিকার ২৫০ বছর উদযাপন করছেন, নাকি নিজেকে?
দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত
দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত