• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ প্রতিনিধি    ১১ মে ২০২৬, ০২:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল। তাদের বয়স প্রায় ৪৫ বছর।

পুলিশ জানায়, মতিউর ও নাজমুল একটি প্রাইভেট কারে করে হিলির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিয়ামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাঁজাসহ আটক আর্জেন্টিনা সমর্থক
১ কেজি গাঁজাসহ ডিবির ফাঁদে আর্জেন্টিনা সমর্থক
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
ছবি: সংগৃহীত
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী