• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই অচল হয়ে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

ভারতীয় কূটনীতিক বীণা সিক্রি

পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই অচল হয়ে আছে সার্ক

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মে ২০২৬, ০৪:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) অচল হয়ে পড়ার জন্য শুধু পাকিস্তানকে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় কূটনীতিক বীণা সিক্রি। তার ভাষ্য, মূল সংকট সন্ত্রাসবাদ এবং এ ইস্যুর সমাধান ছাড়া সার্ক কার্যকরভাবে এগোতে পারবে না।

ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ শুধু হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর অর্থায়ন ও অস্ত্রের উৎসও খতিয়ে দেখা জরুরি।

সিক্রি বলেন, “এটি শুধু সন্ত্রাসীদের বিষয় নয়। অর্থ কোথা থেকে আসছে, অস্ত্র কোথা থেকে আসছে এসব বিষয়ও পরিষ্কার করতে হবে। তখনই আমরা স্পষ্টভাবে বলতে পারব যে, শুধু পাকিস্তানের কারণে সার্ককে আটকে রাখা হয়নি। আমরা সন্ত্রাসবাদের নীতিগত প্রশ্নে সার্ককে স্থগিত রেখেছি এবং চাই এই সমস্যার সমাধান হোক।”

তিনি মনে করেন, সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতাও বাড়ানো প্রয়োজন। তার মতে, বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশে নতুন প্রজন্ম প্রযুক্তি, শিক্ষা, বাজারব্যবস্থা, জনগণের মধ্যে যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো বাস্তবধর্মী ইস্যুতে আগ্রহ দেখাচ্ছে।

বীণা সিক্রি বলেন, এসব খাতে ভারতের বড় ধরনের সক্ষমতা রয়েছে এবং দেশটি নীতিগত অবস্থান বজায় রেখেই সহযোগিতা সম্প্রসারণ করতে পারে। তিনি বলেন, “সার্ক ও সিন্ধু পানি চুক্তির মতো ইস্যুতে আমাদের অবস্থান দৃঢ় থাকতে হবে। তবে একই সঙ্গে আগের তুলনায় আরও বেশি সহযোগিতার প্রস্তাব দিতে হবে। এতে সম্পর্ক উন্নত হবে।”

সার্কের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১৯৮০-এর দশকে গঠিত হলেও সংস্থাটি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। তার ভাষায়, “কিন্তু এটি কার্যকর হয়নি। সত্যি বলতে, এটি কাজ করেনি।”

ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়ে সিক্রি বলেন, সার্কের অভ্যন্তরে চলমান প্রতিদ্বন্দ্বিতাকে আলাদাভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি বলেন, পাকিস্তানকে সম্মান দেখানো উচিত, কারণ আন্তর্জাতিক পরিসরে দেশটিকে এখন গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখা হচ্ছে।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বহুমাত্রিক যোগাযোগ বজায় রেখেছে। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৪০ মিনিটের আলোচনা হয়েছে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গেও যোগাযোগ হয়েছে। তার ভাষায়, “আমরা সবার সঙ্গে যোগাযোগের দরজা খোলা রেখেছি।”

পাকিস্তান প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে বীণা সিক্রি বলেন, “পাকিস্তান রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। আর সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। যদি তারা সন্ত্রাসবাদ থেকে সরে আসে, তাহলে সেটি হবে বড় অগ্রগতি।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক চাপ বা মধ্যস্থতা পাকিস্তানের অবস্থান পরিবর্তনে সহায়ক হতে পারে। সিক্রির মতে, “যুক্তরাষ্ট্র বা অন্য কেউ যদি পাকিস্তানকে এ বিষয়ে চাপ দিতে পারে, তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব।”

তবে তিনি সতর্ক করে বলেন, প্রায় প্রতিটি সার্ক বৈঠকের আগে বা পরে কোনো না কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে থাকে।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সার্কের সদস্য দেশ হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সংস্থাটির সদর দপ্তর। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংহতি ও উন্নয়ন জোরদার করাই এর মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১