• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষার জাতীয় কর্মশালা কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১১ মে ২০২৬, ০৫:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি অবরোধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন নিয়ম চালু করেছে তেহরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে এখন থেকে আগাম অনুমতি নিতে হবে এবং নির্ধারিত হারে টোল বা ফি পরিশোধ করতে হবে। বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু প্রণালি দিয়ে হয়ে থাকে, ফলে এর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শিপিং জার্নাল ‘লয়েডস লিস্ট’ জানিয়েছে, ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ (পিজিএসএ) একটি নতুন কাঠামো চালু করেছে। এর আওতায় ট্রানজিট অনুমোদনের জন্য জাহাজগুলোকে ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ ফর্ম পূরণ করতে হবে। এতে ৪০টিরও বেশি প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে। জাহাজের মালিকানা, বিমা, নাবিকদের তথ্য, রুট পরিকল্পনা, বর্তমান ও পূর্বের নাম, পরিচয় নম্বর, উৎপত্তি ও গন্তব্য এবং কার্গোর বিস্তারিত তথ্য দিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশটির সেনাবাহিনী সতর্ক করেছে, যারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসরণ করবে, তাদের জন্য এই প্রণালি অতিক্রম করা কঠিন হয়ে উঠবে।

এ অবস্থায় ভারত ও পাকিস্তানসহ কিছু দেশ ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই পথে চলাচলের অনুমতি দেওয়া হবে না—এমন ইঙ্গিতও দিয়েছে তেহরান।

ওয়াশিংটন এই পদক্ষেপের কড়া বিরোধিতা করেছে। ট্রাম্প প্রশাসন জাহাজগুলোকে টোল না দেওয়ার জন্য সতর্ক করেছে এবং বাহরাইনের সঙ্গে যৌথভাবে জাতিসংঘে একটি প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে। তবে সেই প্রস্তাবে রাশিয়া ভেটো দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

গত ফেব্রুয়ারি থেকে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানির দাম ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করেছে।

এদিকে সুপ্রিম লিডার মোজতবা খামেনির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি হস্তক্ষেপ রোধ এবং ‘শক্তিশালী ইরান’ গঠনের কৌশল হিসেবে হরমুজ প্রণালির এই নিয়ন্ত্রণকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে।

সূত্র: এনডিটিভি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান
ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান
মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালের প্রধানমন্ত্রীর কড়া বার্তা