• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মুখস্ত ও সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরোতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী মেধা লালন করেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়: প্রধানমন্ত্রী সিন্ডিকেট ও চাঁদাবাজিতেই বাজার অস্থির: জামায়াত আমির ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে আবেদনের বয়স বাড়ল পশ্চিমবঙ্গে বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আতাউর রহমান মারা গেছেন শতকোটি টাকা পাচার, সাবেক এমপি মাসুদ কারাগারে গাড়িতে বিআরটিএ নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট না পেলে কঠোর ব্যবস্থা

৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ০১:১৪ পি.এম.
থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

ধর্মীয় স্থান, স্কুল ও বাসস্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

মঙ্গলবার (১২ মে) জারি করা নির্দেশনায় তিনি বলেছেন, এসব স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকা যাবে না।

এই মদের দোকানগুলো তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠান তাসমাক চালায়। দুই সপ্তাহের মধ্যে দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে।

থালাপতি বিজয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ধর্মীয়স্থান, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত মদের ৭১৭টি খুচরা দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে।

তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানটি পুরো রাজ্যে এমন ৪ হাজার ৭৬৫টি মদের দোকান চালায়। যারমধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।

তামিলনাড়ুর সরকার মদ বিক্রি করে ২০২৫ সালে ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্পর্শকাতর জায়গায় থাকা মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়।

নির্বাচনের আগে বিজয় কথা দিয়েছিলেন তামিলনাড়ুকে ‘মাদকাসক্ত মুক্ত’ করবেন।

এবারের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ২৩৪টি আসনে মধ্যে ১০৮টি আসনে জয় পায় থালাপতি বিজয়ের টিভিকে। এরপর অনেক নাটকীয়তার মধ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে জোট করে গত রোববার সরকার গঠন করেন তিনি।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান
হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ চালু করল ইরান
বিশ্ববাজারে কমলো সোনার দাম
বিশ্ববাজারে কমলো সোনার দাম
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক
ভারতীয় কূটনীতিক বীণা সিক্রি পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক