• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে মায়ের কবরে দাফন

বিনোদন ডেস্ক    ১৩ মে ২০২৬, ০৩:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরেই সমাহিত হলেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। মঙ্গলবার (১২ মে) বিকেলে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে বাদ জোহর আতাউর রহমানের প্রথম জানাজা হয়। জানাজায় ইমামতি করেন তার ছোট ভাই আবু নোমান মামুদুর। মামুনুর রশীদ, জাহিদ হাসান, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গাজী রাকায়েতসহ সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় আতাউর রহমানের মরদেহ। সেখানে রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই নাট্যব্যক্তিত্ব।

নাগরিক নাট্য সম্প্রদায়ের এই প্রতিষ্ঠাতা ‘গডোর প্রতীক্ষায়’, ‘গ্যালিলিও’, ‘ঈর্ষা’, ‘রক্তকরবী’, ‘ক্রয়লাদ ও ক্রেসিদা’, ‘এখন দুঃসময়’, ‘অপেক্ষমাণ’- এর মতো নাটকগুলোও নির্দেশনা দিয়েছেন।

নাগরিকের বাইরে আতাউর রহমান ‘আগল ভাঙার পালা’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘ম্যাকবেথ’, ‘গডোর প্রতীক্ষায়’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘নারীগণ’, ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’ নাটকগুলো নির্দেশনা দিয়েছেন।

তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’, ‘লেখনী’সহ নানা বই প্রকাশ করেছেন আতাউর রহমান। অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক ও চলচ্চিত্রে।

বাংলাদেশ নাটকের আপিল কমিটি ও চলচ্চিত্র জুরিবোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান।

দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মায়ের আগে আমার মৃত্যু হোক’—আবেগঘন ফারিণ
‘মায়ের আগে আমার মৃত্যু হোক’—আবেগঘন ফারিণ
দেশে বঙ্গ নিয়ে এলো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’
সংগীত ইতিহাসে নতুন অধ্যায় দেশে বঙ্গ নিয়ে এলো ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’
সাবিনা ইয়াসমিনের গানে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা
সাবিনা ইয়াসমিনের গানে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা