• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবিনা ইয়াসমিনের গানে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা

বিনোদন ডেস্ক    ১০ মে ২০২৬, ১২:১২ পি.এম.
গুলশান সোসাইটির নতুন কমিটির শপথ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন সাবিনা ইয়াসমিন। ছবি : সংগৃহীত
গুলশান সোসাইটির নতুন কমিটির শপথ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন সাবিনা ইয়াসমিন। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথগ্রহণকে ঘিরে এক মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ মে) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত ভেন্যুতে অনুষ্ঠিত এ আয়োজন পরিণত হয় সংগীত ও আনুষ্ঠানিকতার মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরু থেকেই ছিল আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক পর্বের সমন্বয়। সন্ধ্যা সাড়ে ৭টায় কার্যক্রম শুরু হলেও মূল আকর্ষণ হিসেবে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন মঞ্চে ওঠেন রাত সাড়ে ৯টার দিকে। তার উপস্থিতিতেই পুরো পরিবেশে সৃষ্টি হয় ভিন্নমাত্রার উচ্ছ্বাস।

তিনি একে একে পরিবেশন করেন জনপ্রিয় ও কালজয়ী গান-‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘চিঠি দিও’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘ওগো বন্ধু কাছে থেকো’সহ আরও বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় সংগীত। তার কণ্ঠে গানগুলো উপস্থিত দর্শকদের মধ্যে আবেগ ও নস্টালজিয়ার আবহ তৈরি করে। 

এর আগে সন্ধ্যার প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী সাব্বির জামালl। তিনি পাঁচটি গান পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা অংশকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল গুলশান সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও শপথগ্রহণ। দুইবার নির্বাচিত সভাপতি ওমর সাদাট নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়।

এছাড়া বিদায়ী কমিটির মেয়াদকালে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অর্জনসমূহও অনুষ্ঠানে তুলে ধরা হয়, যা উপস্থিত সদস্যদের সামনে সংগঠনের অগ্রগতির চিত্র স্পষ্ট করে।

শপথ শেষে নতুন কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন ওমর সাদাত। তিনি জানান, গুলশানকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এ উদ্যোগে বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটিও যুক্ত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় এলাকার অবৈধ দখল, ডাম্পিং সমস্যা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করে গুলশানকে আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলাই নতুন কমিটির প্রধান লক্ষ্য।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রথমবার একসঙ্গে তিন কিংবদন্তি
ছবি: সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার অবসান, মুক্তি পাচ্ছে ‘টক্সিক’
ঢালিউডের নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন| ছবি: সংগৃহীত
ক্যানসারে নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু