• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন সদস্য অন্তর্ভুক্তির ঘোষণা দিল বাচসাস

বিনোদন প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি—সংক্ষেপে বাচসাস—তাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

‎এ লক্ষ্যে বাচসাসের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি সদস্য সংগ্রহ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত এবং দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া।

‎বাচসাস জানিয়েছে, সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় কর্মরত সাংবাদিকরা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকরা আবেদন করার সুযোগ পাবেন।

‎আগ্রহীদের আগামী ১৫ জুলাই-এর মধ্যে ১২০০ টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র সদস্য সংগ্রহ কমিটির সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।
‎চলচ্চিত্র সাংবাদিকতায় যুক্তদের জন্য এটি বাচসাসের সদস্য হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার অবসান, মুক্তি পাচ্ছে ‘টক্সিক’
ঢালিউডের নৃত্য পরিচালক ও অভিনেতা জাকির হোসেন| ছবি: সংগৃহীত
ক্যানসারে নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু
ছবি: ভিওডি বাংলা
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ