ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ২৬ জুন এক বিশেষ কনসার্টে পারফর্ম করার কথা ছিল পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের।
তবে ‘ওয়ান ট্রু সাউন্ড’ নামে এই কনসার্টের একদিন আগে তা স্থগিতের খবর দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা অনুমতি পেয়েছিলাম। তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের আপাতত এ কনসার্ট স্থগিতের নির্দেশনা দিয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী তারিখ জানাব, না হলে টিকিটের রিফান্ড প্রসেস প্রকাশ করব। যে কেউ চাইলে টিকিট রিফান্ড করতে পারবেন।’
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনি’র।
ভিওডি বাংলা/এফএ







