• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

দীর্ঘ অপেক্ষার অবসান, মুক্তি পাচ্ছে ‘টক্সিক’

বিনোদন ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৯:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর। নির্মাতারা জানিয়েছেন, আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

বড় বাজেটের ভারতীয় সিনেমা সাধারণত শুক্রবার মুক্তি পেলেও ‘টক্সিক’ মুক্তি পাচ্ছে বুধবার। নির্মাতাদের মতে, বরমহালক্ষ্মী পূজা, ওনাম ও রাখি বন্ধনের মতো উৎসবকে ঘিরে টানা ছুটির সুযোগ কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন পোস্টার। পোস্টারে যশকে দুটি ভিন্ন রূপে দেখা গেছে। জানা গেছে, সিনেমায় তার চরিত্রের নাম ‘রায়া’ ও ‘টিকিট’। পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এক সাক্ষাৎকারে যশ বলেন, এটি কেবল একটি গ্যাংস্টারধর্মী বাণিজ্যিক সিনেমা নয়; বরং নৈতিক দ্বন্দ্ব, মানবমনের অন্ধকার দিক এবং আবেগের জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পরে এটি ছয়টি ভারতীয় ভাষার পাশাপাশি ইংরেজিতেও মুক্তি পাবে। আন্তর্জাতিক দর্শকদের লক্ষ্য করেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। ‘কেজিএফ’-এর পর যশের সবচেয়ে বড় প্রকল্প হিসেবেই দেখা হচ্ছে ‘টক্সিক’-কে।

এর আগে কয়েক দফা পিছিয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। প্রথমে ২০২৫ সালের ১০ এপ্রিল এবং পরে ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিইউতে মনির খানের মা
আইসিইউতে মনির খানের মা
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে আনার ঘোষণা দিলেন ডিজে সানজয়
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে আনার ঘোষণা দিলেন ডিজে সানজয়