{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Preload FA solid woff2 so the header burger/search glyphs paint without waiting for the print-swap stylesheet to flip to all + fetch the font. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১ রিয়ালকে হারিয়ে শিরোপা উৎসব বার্সেলোনার পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মায়ের আগে আমার মৃত্যু হোক’—আবেগঘন ফারিণ

বিনোদন ডেস্ক    ১১ মে ২০২৬, ০৮:০২ এ.এম.
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

আলো ঝলমলে শোবিজ অঙ্গনে আজ পরিচিত মুখ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে তার এই পথচলার পেছনে রয়েছে মায়ের ত্যাগ, সংগ্রাম ও অদম্য লড়াইয়ের গল্প। মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জীবনের সেই অজানা অধ্যায় তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

অনুষ্ঠানে ফারিণ বলেন, তার আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে বাবার চেয়ে মায়ের অবদানই বেশি। তিনি বলেন, ‘আমার মা বাবার সঙ্গে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছেন। মানুষ ইমোশনকে দুর্বলতা মনে করে।’

তিনি আরও বলেন, ‘আমি সাধারণত খুব ইমোশনাল। কিন্তু সেটা প্রকাশ করতে চাই না। আজ এখানে উপস্থিত সবার মধ্যে হয়তো আমিই সবচেয়ে ছোট। এই বয়সে এত অর্জনের কথা আমি কখনো কল্পনাও করিনি, কিন্তু আমার মা ঠিকই বিশ্বাস করেছিলেন।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

ফারিণ জানান, অভিনয়, গান শেখাসহ তার পুরো সাংস্কৃতিক জীবনের পেছনেই মায়ের নিরন্তর সহযোগিতা ছিল। তিনি বলেন, ‘পরীক্ষার মাঝেও কোনো কাজ এলে মা বাবার সঙ্গে লড়াই করতেন। তিনি বিশ্বাস করতেন, তার মেয়ে পড়াশোনার পাশাপাশি অন্য ক্ষেত্রেও ভালো করবে।’

শৈশবের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ‘স্কুল ছুটির পর মা আমাকে নিয়ে নজরুল একাডেমিতে গানের ক্লাসে যেতেন। রিহার্সাল চললে রাত ১০টা পর্যন্ত আমি স্কুল ড্রেস পরে বসে থাকতাম। মা বাসা থেকে খাবার এনে দিতেন।’

ক্যারিয়ারের শুরুর দিকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রথম কাজের প্রস্তাব এলে মা-ই আমাকে সাহস দিয়েছিলেন। তিনিই প্রথম আমার ভেতরের সৃজনশীলতাকে চিনতে পেরেছিলেন।’

মাকে নিয়ে আবেগঘন বক্তব্যে ফারিণ বলেন, ‘তিনি সবসময় আমার পাশে বটগাছের মতো ছিলেন, এখনো আছেন। আমি চাই, মায়ের মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়। কারণ, এটা আমি সহ্য করতে পারব না।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য
মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা
মা দিবসে বিশেষ স্বীকৃতি পাচ্ছেন ববিতা