• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

লেবাননে আরও ২ বাংলাদেশি নিহত, একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৬:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। 

বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত সোমবারও একই এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী প্রাণ হারান। সব মিলিয়ে এই হামলায় এখন পর্যন্ত চারজন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।

দূতাবাস জানিয়েছে, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিবেশী আরেক প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি ও রেডক্রস সেই মরদেহ উদ্ধার করতে পারেনি। দূতাবাস জানিয়েছে, মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের