• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গাজীপুর থেকে চোরাই মোবাইল এনে ঢাকায় বিক্রি, আটক ১ পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা তিস্তা মহাপরিকল্পনাসহ পানি সম্পদ খাতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি বিআইডব্লিউটিএর আরিফ হাজার কোটি টাকার মালিক, বাড়ি লন্ডনেও শিক্ষকদের গ্রামে পাঠানোর হুঁশিয়ারি মন্ত্রীর আশুরা সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়: রাষ্ট্রপতি ইসলামে হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী পৃথক টোল পদ্ধতির অবসান, আসছে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক দক্ষিণ সিটির ৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২৮ জুন

গাজীপুরে ৫ খুন

প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ মিলল পদ্মা নদীতে

গাজীপুর প্রতিনিধি    ১৪ মে ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ফোরকান মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। মামলায় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে রয়েছেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, তাদের তিন মেয়ে এবং শ্যালক রসুল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাউতকোনা এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়।

পরদিন সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত ফোরকান মিয়া। অবশেষে বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার হওয়ায় মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নৌ পুলিশের অভিযান সাত দিনে ১৪ লাখ মিটার জাল জব্দ, গ্রেপ্তার ১৮৮
ছবি: সংগৃহীত
ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল ভাইয়ের
ছবি: সংগৃহীত
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার