• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যে আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক    ১৫ মে ২০২৬, ০৯:৩১ এ.এম.
ছবি : সংগৃহীত

দেশের আট অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবরা (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপি কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ডিএমপি কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুড্ডিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুড্ডিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
রাজধানীর লালবাগে যুবককে প্রকাশ্যে গুলি
রাজধানীর লালবাগে যুবককে প্রকাশ্যে গুলি