• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা

রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মে ২০২৬, ০২:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে আলু রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, এখন থেকে আলু, পেঁয়াজসহ সব ধরনের কৃষিপণ্য ও পশুপণ্য দেশের যেকোনো রাজ্যে বাধাহীনভাবে পাঠানো যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আলুচাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এর মাধ্যমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের জারি করা আন্তঃরাজ্য আলু রপ্তানির কঠোর বিধিনিষেধ পুরোপুরি বাতিল করা হলো।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, শুধু আলুই নয়— পেঁয়াজ, খাদ্যশস্য, তেলবীজ, ফলমূল, শাকসবজি ও বিভিন্ন পশুপণ্যও এখন থেকে দেশের যেকোনো অঞ্চলে নির্বিঘ্নে পরিবহন করা যাবে। কৃষিপণ্য পরিবহনে আর কোনো ধরনের প্রশাসনিক বাধা থাকবে না বলেও স্পষ্ট করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

রাজ্য সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার রপ্তানি বন্ধ রেখে কৃষকদের চরম দুর্দশার মুখে ফেলেছিল। আজ থেকে আমি অন্য রাজ্যে ফসল পাঠাতে বাধা দেওয়ার সেই প্রথার অবসান ঘটালাম। সীমান্তে পণ্য পরিবহণে কেউ বাধা দিতে পারবে না এবং কাউকে হয়রানিও করা যাবে না।”

তিনি আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কৃষিনির্ভর জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পেছনে অন্যতম কারণ ছিল এই রপ্তানি নিষেধাজ্ঞা। হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের মতো জেলাগুলোতে গত নির্বাচনে তৃণমূল ২১টি আসনে জয় পেলেও এবার সেখানে সবকটি আসনেই জয় পেয়েছে বিজেপি। আলু রপ্তানি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শুভজিৎ সাহা বলেন, “আগের সরকারের ভ্রান্ত নীতির কারণে কোল্ড স্টোরেজ মালিকরা আলু মজুত করতে ভয় পাচ্ছিলেন। যার ফলে আলু মাঠে নষ্ট হয়েছে এবং অনেক কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।”

তিনি জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ১০ লাখ মেট্রিক টন আলু মজুত রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে এখন দ্রুত সেগুলো দেশের বিভিন্ন রাজ্যে পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণে শুক্রবার (১৫ মে) কলকাতার খাদ্য ভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের স্থবির হয়ে পড়া কৃষি অর্থনীতি নতুন গতি পাবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা
সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের হামলা
নিউ যমুনা ব্রিজ
একসঙ্গে মরার চুক্তি প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই কেটে পড়লেন প্রেমিকা!
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ