• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বরুড়ায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মঞ্চ প্রস্তুতি শেষ

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ১০:৫৪ এ.এম.
কুমিল্লার বরুড়ায় লক্ষীপুর খেলার মাঠে সাজানো সভামঞ্চ। ছবি : সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলা শনিবার পরিণত হয়েছে রাজনৈতিক উৎসবের নগরীতে। দীর্ঘ ২৪ বছর পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে চরম উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে আশপাশের উপজেলার হাজারো মানুষ ইতোমধ্যেই জড়ো হয়েছেন লক্ষীপুর খেলার মাঠে, যেখানে নির্ধারিত হয়েছে প্রধান পথসভা।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে এই মাঠে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

তাকে কাছ থেকে এক নজর দেখার পাশাপাশি বক্তব্য শোনার আশায় ভোর থেকেই দলে দলে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বিশেষ করে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান লেখা বিভিন্ন ব্যানার ও পোস্টারে সাজানো হয়েছে পুরো সভাস্থল।

স্থানীয় সূত্র জানায়, সভা সফল করতে কয়েক দিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। মঞ্চ, সাউন্ড সিস্টেম, বসার ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থায় আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। বরুড়া ছাড়াও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। ফলে সকাল গড়াতেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করছেন স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক সিনিয়র নেতার উপস্থিত থাকার কথা রয়েছে, যার মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এবং আমিন উর রশিদ ইয়াছিনের নামও উল্লেখ করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “দীর্ঘদিন পর বরুড়ায় এমন একটি বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মাঠ ইতোমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে জনসমাগম আরও বাড়ছে।”

অন্যদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সভা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
পদ্মা ব্যারেজ ছিল জিয়াউর রহমানের স্বপ্ন
পদ্মা ব্যারেজ ছিল জিয়াউর রহমানের স্বপ্ন
প্রেমের টানে পিরোজপুরে চীনা যুবক
প্রেমের টানে পিরোজপুরে চীনা যুবক