• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ১১:২৬ এ.এম.
নিহত বাবু সিকদার। ছবি: সংগৃহীত

বরিশালে চাঁদা দিতে রাজি না হওয়ায় বাবু সিকদার (৩০) এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার (১৫ মে) ভোর রাতে নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত বাবু সিকদার ওই এলাকার কালাম সিকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। 

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো- কিশোর গ্যাংয়ের সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়াম।

নিহত বাবু সিকদারের ভাই নাঈম জানান, টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ফজর নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে টোকাই মধুর নেতৃত্বে তার উপরে হামলা করা হয়। এ সময় আমরা টের পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পর বাবুকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হামলায় মধুর গ্যাংয়ের সদস্য ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত অংশ নিয়েছিল বলে দাবি নাঈমের।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ নিহতের বিষয় নিশ্চিত করে জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক রয়েছে। আমরা দুজনকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান চলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ
জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের