• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রামিসা হত্যার দ্রুত বিচার, চার্জশিট ও পুনর্বাসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবীতে বিক্ষোভ শিশু রামিসার পরিবারের পক্ষে লড়বেন শিশির মনির প্রতিরক্ষা প্রযুক্তি ও সুন্দরবন সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রিসভায় অনুমোদন দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট শনিবার স্কুল খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সামাজিক আন্দোলনের আহ্বান ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, নতুন সূচি ঘোষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে রামিসা হত্যার সংবাদ সম্মেলন বাতিল করেছে ডিএমপি

কিছুক্ষণের মধ্যে বরুড়ায়ের পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ০১:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় যোগ দেবেন। দীর্ঘ প্রায় ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন তিনি। এই সফরের সূচি অনুযায়ী উক্ত পথসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এরআগে শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করেন।

কুমিল্লার পথসভা শেষে আবারো চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান।

জানা গেছে, এই সফরে তিনি জেলার সেচ ব্যবস্থার উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেবেন।

দীর্ঘদিন পর জেলায় তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েক দিন ধরেই ব্যাপক প্রস্তুতি ও শোডাউনের আয়োজন করে আসছে। শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত চলছে সাজসজ্জা ও প্রচারণা।

সফরসূচি অনুযায়ী, এদিন বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। এ সময় তিনি ভার্চ্যুয়ালি আরও কয়েকটি জেলার কর্মসূচিও উদ্বোধন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সফরের শেষ পর্যায়ে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরকে ঘিরে চাঁদপুরজুড়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু রামিসার বাসায় যেতে পারেন তারেক রহমান
শিশু রামিসার বাসায় যেতে পারেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন