• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবু সাঈদ হত্যা

সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০১:৫৩ পি.এম.
ছবি : সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অধ্যাপক হাসিবুর রশীদ ২০২৪ সালের জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট পদত্যাগ করেছিলেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়।
 
এদিকে জুলাই হত্যাকাণ্ডের অন্য একটি মামলায় সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৪ জুন এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের নতুন দিন ধার্য করেছেন।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, আজ মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী মাসের এই নতুন তারিখ নির্ধারণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এই দুই মামলার কার্যক্রমই এখন ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী
সুপ্রিম কোর্ট বার নির্বাচন শেষ, ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
সুপ্রিম কোর্ট বার নির্বাচন শেষ, ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
সালমান শাহ হত্যা মামলা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন জমার সময়
সালমান শাহ হত্যা মামলা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন জমার সময়