• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রমনা বিভাগের নতুন ডিসি শেখ জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০১:৪৪ পি.এম.
ডিএমপির রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম।

শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে রমনা বিভাগের দায়িত্বে থাকা মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। সেই শূন্য পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হলো শেখ জাহিদুল ইসলামকে। তিনি এর আগে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

একই আদেশে ডিএমপির আরেক কর্মকর্তা মিনা মাহমুদাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে ট্রাফিক অ্যাডমিনের প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ প্রশাসনের অভ্যন্তরে শেখ জাহিদুল ইসলামের নাম এর আগেও আলোচনায় আসে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে সৈয়দপুর বিমানবন্দরে একটি অভিযানে অংশ নিয়ে তিনি ব্যাপক আলোচিত হন। ওই অভিযানে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না
আজ যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না
মোহাম্মদপুরে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
হঠাৎ নগরজুড়ে ডিএমপির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
হঠাৎ নগরজুড়ে ডিএমপির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা