• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোহাম্মদপুরে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

   ১৭ মে ২০২৬, ০৬:৫৫ এ.এম.
মরদেহ। প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় সুরাইয়া নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে চন্দ্রিমা হাউজিংয়ের ১০ নম্বর রোডের এ ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত সুরাইয়া পটুয়াখালীর বাউফল উপজেলার সাবুপুরা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ লোকমান হোসেনের মেয়ে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, স্থানীয়রা বাসা থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন ধরে মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল।

সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এদিকে পুলিশ সুরাইয়ার মায়ের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ঢাকায় তিনি কার সঙ্গে থাকতেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত লড়াই
গরুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত লড়াই
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৪৯
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৪৯
যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার