• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদ যাত্রার শেষ দিনের ট্রেনে টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৮:৩৬ এ.এম.
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের (২৭ মে) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।  ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (১৭ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে এবং ২৬ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৬ মে।

একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।

এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা ছাপানোর প্রচার গালগল্প, বাস্তবে মিল নেই: অর্থ উপদেষ্টা
টাকা ছাপানোর প্রচার গালগল্প, বাস্তবে মিল নেই: অর্থ উপদেষ্টা
‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’
চাঁদপুরে প্রধানমন্ত্রী ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’
জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক