• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯ আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা প্রতিমন্ত্রীর পাঁচ চীনা নাগরিক ফের রিমান্ডে, কারাগারে ৩

চাঁদপুরে প্রধানমন্ত্রী

‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’

   ১৬ মে ২০২৬, ০৯:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আমার আপনারা আমাদের সকলের ভাগ্য, এই দেশের ২০ কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যেদিন এই ২০ কোটি মানুষের হাতকে, ৪০ কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম, আমি মা-বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে, সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিশেষ করে গ্রামেগঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দেব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, রহমত করেছেন। আমরা এই কাজটি সরকার গঠনের এক মাসের ভেতর শুরু করেছি।

তিনি বলেন, আমি জানি এখনো আপনারা অনেকে পান নাই। একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে সারাদেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম। আরও যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। কিন্তু যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি, সেই বাজেটটি বিএনপির তৈরি করা না। সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক তাদের বাজেটে ফ্যামিলি কার্ড ছিল না। ইনশাআল্লাহ আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে। সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব। আগামী চার সাড়ে চার বছরের মধ্যে আমরা চেষ্টা করবো বাংলাদেশের গ্রামেগঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। রাজনীতি মানে নতুন নতুন মিল-কলকারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এটাই হচ্ছে আমাদের রাজনীতি।

নারী শিক্ষায় নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, তখন তিনি এই বাংলাদেশের মেয়েদের শিক্ষাব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি মায়েদের, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরও সুযোগ পায়। সেইজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতিদ্রুত আমরা ফ্রি করে দেব। যাতে তাদের মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। শুধু তাই নয়, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থা করবো।

অনুষ্ঠানে একজন ইপিজেডের দাবি সম্বলিত সাইনবোর্ড উঁচিয়ে ধরেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, এই ইপিজেডের কাজ শুধু এই চাঁদপুর জেলা নয়, আপনাদেরই সন্তান এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে, তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব সবকিছু বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাআল্লাহ দ্রুত ইপিজেড করবো। 

চব্বিশের আন্দোলনের চেতনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা ৭১ সালে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আমরা ২৪ এর আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
রোববার রাজবাড়ী যাচ্ছেন সেতুমন্ত্রী
রোববার রাজবাড়ী যাচ্ছেন সেতুমন্ত্রী
আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস
আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস