• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ন্যাশনাল মেডিকেল নিয়ে বড় পরিকল্পনা

আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ০৬:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে ভবিষ্যতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মানোন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শনিবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ছাত্রী নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, নবনির্মিত ছাত্রী নিবাস কলেজটির ছাত্রীদের আবাসন সমস্যার কিছুটা হলেও সমাধান করবে। এই হোস্টেল নির্মাণ, উদ্বোধন ও কার্যক্রম চালুর পেছনে কলেজের ম্যানেজমেন্ট, গভর্নিং বডি ও ফ্যাকাল্টির সদস্যসহ সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। এ জন্য তিনি নিজের পক্ষ থেকে এবং ঢাকা-৬ আসনের ভোটার ও বাসিন্দাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমরা চাই একটা আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল হোক। আগামীতে যদি মেডিকেল ইউনিভার্সিটি করা যায়, আমরা সেই ব্যাপারেও কাজ করে যাব।”

প্রতিমন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী ন্যাশনাল হাসপাতালের মানোন্নয়ন এবং এর সক্ষমতা বৃদ্ধির জন্যও তারা বদ্ধপরিকর। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-৬ আসনের নির্বাচনী প্রচারণায় এসে এই কলেজ ও হাসপাতালের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেই বার্তাও তিনি অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীর কাছে পৌঁছে দিতে চান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. লুৎফুর রহমানসহ হাসপাতালটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

ভিওডি বাংলা/এমএস 

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মতিনুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মতিনুর রহমান
আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে