• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফেরার ইঙ্গিত

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।

বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার (১৭ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা আব্বাস। এ সময় তিনি জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে মনে করছেন।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক উন্নতিতে সন্তুষ্ট।

চিকিৎসকের পরামর্শে প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরাও করছেন মির্জা আব্বাস। এ ছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন। তাদের সঙ্গে কথাও বলছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জসিমউদদীন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, ফয়সালসহ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিকরা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে
মির্জা ফখরুল ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে উদ্বুদ্ধ করে ১৬ মে
চট্টগ্রাম মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
চট্টগ্রাম মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা