• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কৃষক ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়বে, জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ০৬:০৭ পি.এম.
ছবি: পিএমও

দেশের চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধাপে ধাপে দেশের প্রতিটি পরিবারের মা ও বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে।

শনিবার (১৬ মে) চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, এই আর্থিক সহায়তার উদ্দেশ্য হলো পরিবারগুলোর শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক চাহিদা সঠিকভাবে নিশ্চিত করা। একই সঙ্গে ধীরে ধীরে নারীদের ছোট ছোট ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, মা শিক্ষিত ও স্বাবলম্বী হলে পুরো পরিবারই এগিয়ে যায়।

কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, “আমার এখানে এই যে স্টেজের মধ্যে এক কৃষক ভাই বসে আছে উনার বক্তব্যে উনি কৃষক কার্ডের কথা বলেছেন, শুনেছেন আপনারা। এই কৃষক কার্ডের কাজও কিন্তু আমরা শুরু করেছি। ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ আমরা কাজটি শুরু করেছি।”

আসন্ন বাজেটে এ দুটি কর্মসূচির জন্য বরাদ্দ বাড়ানো হবে বলেও ঘোষণা দেন তিনি। তার মতে, বর্তমান বাজেট বিএনপি সরকারের নয়; বরং আগের অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি বাজেট, যেখানে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।

তিনি আরও বলেন, এবার নিজেদের তৈরি বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হবে।

সরকারের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ্য হলো এমন উদ্যোগ নেওয়া, যা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে, দেশ এগিয়ে যাবে এবং জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

সবশেষে তিনি বলেন, “প্রিয় ভাই ও বোনেরা আসুন আজ থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আর আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সব প্রতিশ্রুতি দিয়েছি, বিএনপি যে সব প্রতিশ্রুতি জনগণকে দেয় দেশের মানুষের সামনে দেয় বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।” 

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি করবে না সরকার: মির্জা ফখরুল
দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি করবে না সরকার: মির্জা ফখরুল
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী