• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হঠাৎ নগরজুড়ে ডিএমপির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৬:১০ এ.এম.
ঢাকা মহানগর পুলিশ। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীতে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়।

বার্তায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপি সূত্র জানায়, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে। এ কারণে যেকোনো ধরনের অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে পুলিশ।

সূত্র আরও জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে পোস্টার ও লিফলেটসহ আশিক তপেদার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের দিবস আছে কি না, সেটি মূল বিষয় নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু নজরে আসছে। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত লড়াই
গরুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত লড়াই
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৪৯
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেপ্তার ৪৯
যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে হত্যা ও মাদক মামলার আসামি গ্রেপ্তার