• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

সুনামগঞ্জ

রিসোর্ট থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

সুনামগঞ্জ প্রতিনিধি    ১৮ মে ২০২৬, ০১:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সুনামগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনার রহস্য উদঘাটন করে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার এবং চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‍্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‍্যাব। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার নবীনগর এলাকার এক ব্যবসায়ী গত ২২ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বনকুঠির রিসোর্ট এর গেইটে তার মোটরসাইকেল পার্কিং করে রিসোর্টে প্রবেশ করেন। পরে বের হয়ে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে ব্যর্থ হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানা এ একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর র‍্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সদর উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোটরসাইকেল চুরি মামলার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ শরিফুল ইসলাম রিমন (৩২) এবং মোঃ আলতাফ হোসেন (৪২)। তারা উভয়েই সুনামগঞ্জ জেলার মঙ্গলকাটা এলাকার বাসিন্দা। অভিযানের সময় চুরিকৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ সদর মডেল থানা এ হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এম আর সজিব/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬
ছবি: সংগৃহীত
শীর্ষ ২৫ নেতাকে বিদায় দিয়ে জাতীয় পার্টির নতুন কমিটি
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে অস্ত্রসহ ২  ছিনতাইকারী গ্রেপ্তার