টপ নিউজ
নারায়ণগঞ্জে অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৬, ১১:৪৪ পি.এম.

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জ সদরের চর সৈয়দপুর এলাকার জাকির আলমের ছেলে মো. সিহাদ (২৭) ও একই এলাকার শাহজাহানের ছেলে রিয়াদ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু এবং নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. সাজেদুর রহমান বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







