• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রামিসা হত্যার দ্রুত বিচার, চার্জশিট ও পুনর্বাসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবীতে বিক্ষোভ শিশু রামিসার পরিবারের পক্ষে লড়বেন শিশির মনির প্রতিরক্ষা প্রযুক্তি ও সুন্দরবন সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রিসভায় অনুমোদন দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট শনিবার স্কুল খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সামাজিক আন্দোলনের আহ্বান ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, নতুন সূচি ঘোষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে রামিসা হত্যার সংবাদ সম্মেলন বাতিল করেছে ডিএমপি

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০৬:২৮ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

রাজধানী ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় রাজধানী ঢাকা শহরের চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকাকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করতে হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত এর সুফল ভোগ করতে পারে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম, চলমান বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু রামিসার বাসায় যেতে পারেন তারেক রহমান
শিশু রামিসার বাসায় যেতে পারেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিজিবি মোতায়েন