• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে দুদকের মামলায় গ্রেপ্তার

   ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪২ পি.এম.
ফাইল ছবি

আদালত প্রতিবেদক 

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেফতারের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ এর বিচারক সামিদুল ইসলাম।

এর আগে, আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে। পরে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক।

গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটি বলছে, ৬ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুলের বিরুদ্ধে মামলা হয়।

এছাড়াও, জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফা রিমান্ড ভোগ করেছেন এই আওয়ামী লীগ নেতা।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না