• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় ডিবির অভিযান, অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

পাবনা প্রতিনিধি    ২০ মে ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেবোত্তর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) ও উপজেলার হাপানিয়া গ্রামের আলহাজ ইস্কান্দার আলী প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অনলাইন জুয়ারু চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের কাছ থেকে ৬টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানায়, তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ