• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি

প্রধান বিচারপতিকে চিঠি

আপিল বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সাংবাদিকেরা

আদালত প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০৯:২০ পি.এম.
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বুধবার (২০ মে) সকালে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রায় চার মাস ধরে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। যার কারণে সরাসরি এজলাস কক্ষে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ ও সঠিক সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা। এতে করে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জনগণকে যথাযথ ও নির্ভুল তথ্য প্রদান ব্যাহত হচ্ছে। আমরা বিশ্বাস করি, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমের অবাধ ও দায়িত্বশীল উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজলাস কক্ষে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের সুযোগ না থাকলে অনেক ক্ষেত্রে তথ্যের ঘাটতি, বিভ্রান্তি কিংবা অসম্পূর্ণ সংবাদ পরিবেশনের আশঙ্কা তৈরি হয়, যা বিচার বিভাগের ভাবমূর্তির জন্যও অনুকূল নয়।
 
চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে পূর্বেও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, সাংবাদিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন। কিন্তু এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

ঈদুল আযহার পর থেকে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে চিঠিতে বলা হয়, প্রধান বিচারপতি, ঈদুল আযহার পর থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়ার জন্য আপনার সদয় নির্দেশনা একান্তভাবে কামনা করছি। অপসাংবাদিকতা রোধে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম আপনাকে সব ধরণের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
 
চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গ্রহণ করেন। এ সময় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি,সাধারণ সম্পাদকসহ কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরআর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ডিবির তদন্তে জুলাই আন্দোলনের ৫৯ মামলা
আবু সাঈদ হত্যা মামলার দণ্ডিত আসামিদের আদালতে আনা হচ্ছে। ছবি: সংগৃহীত
আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামির আপিল
ছবি: সংগৃহীত
এইচআরএসএস এর প্রতিবেদন হয়রানি-নির্যাতনের শিকার ৩৮৩ সাংবাদিক , আহত ২৩৪