এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে টাকা হাতাচ্ছে চক্র

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলায় একাধিক ব্যক্তিকে হয়রানি করছে। চক্রটি অপরাধমূলক কার্যকলাপে অভিযুক্ত উল্লেখ করে মিথ্যা ও ভূয়া আইনি নোটিশ পাঠিয়ে জেল-জরিমানা ও শাস্তির ভয় দেখিয়ে আদায় করছে অবৈধ অর্থ।
এ বিষয়ে মঙ্গলবার (১৯ মে) এক সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আইন নিয়ন্ত্রণ বিভাগ ও ক্রাইম ইউনিট সেল নামে কোন বিভাগ, শাখা, সেল নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হয় না। বর্ণিত বিষয়ে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্রের এ ধরণের কার্যকলাপে বিভ্রান্ত ও আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।’
অথচ এই সেলের নাম উল্লেখ করেই বিভিন্ন ব্যক্তিকে চিঠি পাঠিয়ে আসছিল চক্রটি।
ভিওডি বাংলা/আরআর/এমএস







