• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক    ২০ মে ২০২৬, ০২:৪৫ পি.এম.
লেফটেন্যান্ট তানজিম। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন পাঁচজন।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী রায় ঘোষণা করেন।

লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা ঘটনায় দায়ের করা দুটি মামলায় মোট ১৮ জনকে অভিযুক্ত করে ইতোপূর্বে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশেদ আলম চৌধুরী বলেন, রাষ্ট্রপক্ষের ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারকাজ সম্পন্ন হয়। সাক্ষীরা নির্ভয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।

২০২৪ সালে  ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ডাকাত দলের ছুরিকাঘাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, ওইদিন রাত সাড়ে ১২টায় ডুলাহাজারা এলাকায় একটি সন্দেহভাজন বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করলে তারা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে রুল
দুই মামলায় বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
দুই মামলায় বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
জব্দ হচ্ছে হারুন-শাহরিয়ারের আয়কর নথি
জব্দ হচ্ছে হারুন-শাহরিয়ারের আয়কর নথি