• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এই গরমে মরেই যাবো, আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০৮:০৭ পি.এম.
সালমান এফ রহমান। ছবি-ভিওডি বাংলা

তীব্র গরমে আদালতে নেওয়ার সময় শারীরিক অস্বস্তির কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময় সালমান এফ রহমানের সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) কারাগারের ভ্যান থেকে সালমান এফ রহমানকে প্রথমে নামানো হয়। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেট ও হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের দিকে নিয়ে যান।

সে সময় অস্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “আমি এই গরমে মারা যাব। খুব গরম, অত্যন্ত গরম।”

এরপর পৃথকভাবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, পৃথক অর্থপাচার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক এবং সাদেক খানকে আদালতে হাজির করা হয়।

ভিওডি বাংলা/এমএস/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা : শিশির মনির
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা : শিশির মনির
অবশেষে বিলুপ্ত হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’
অবশেষে বিলুপ্ত হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’