• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭

   ২১ মে ২০২৬, ১০:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল, পল্টন, খিলগাঁও, রামপুরা, সবুজবাগ, শাহজাহানপুর ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ভুক্তভোগীদের উদ্ধার, মাদক উদ্ধার, ভ্রাম্যমাণ আদালত ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনরা রয়েছেন।

বৃহস্পতিবার ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয় সূত্রে জানা গেছে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগের আওতাধীন থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

জনগণকে যেকোনো অপরাধ, মাদক কিংবা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি। ের পাশাপাশি জরুরি প্রয়োজনে মতিঝিল বিভাগ, পল্টন, খিলগাঁও, রামপুরা, সবুজবাগ, শাহজাহানপুর ও মুগদা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ব্যাপক কর্মপরিকল্পনা
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ব্যাপক কর্মপরিকল্পনা
রামিসার হত্যাকারীর ফাঁসির দাবিতে কালশী রোড অবরোধ
রামিসার হত্যাকারীর ফাঁসির দাবিতে কালশী রোড অবরোধ
রিকশা খাত রক্ষায় ডিএসসিসি প্রশাসককে স্মারকলিপি
রিকশা খাত রক্ষায় ডিএসসিসি প্রশাসককে স্মারকলিপি