• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক    ২২ মে ২০২৬, ০২:২০ এ.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এই মেগা আসরে অংশ নিতে যুক্তরাজ্য সফরে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল।
 
বিশ্বকাপ যাত্রার আগে বাংলাদেশ দলের সম্মানে বৃহস্পতিবার (২১ মে) ঢাকায় এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে ব্রিটিশ হাইকমিশন।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে দলের সাম্প্রতিক সাফল্য উদযাপন করা হয়।

একইসঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া নারী ক্রিকেটারদের প্রতি শুভকামনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য, রাজনীতিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ—উভয় দেশেই ক্রিকেট একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। এটি আমাদের দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, আগামী মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তারা যখন লড়াই করবে, তখন তাদের সমর্থন জোগাতে আমরা অপেক্ষায় আছি।

এই আয়োজনের মধ্য দিয়ে মূলত নারী ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে ক্রমবর্ধমান সম্পর্ক এবং খেলাধুলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়ে উভয় দেশের যৌথ অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যের পর আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

২০২৬ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মর্যাদাপূর্ণ শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ইংল্যান্ড ও ওয়েলসের একাধিক ভেন্যুতে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারের আসরে যুক্তরাজ্যের দুই দেশ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডও অংশ নিচ্ছে।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে বিদায় নিল ৪৪ দল, লড়াইয়ে শেষ চার
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার
ছবি: সংগৃহীত
উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান