• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আদালত প্রতিবেদক    ২৩ মে ২০২৬, ০৪:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। নতুন এ মামলাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে তার বিরুদ্ধে চলমান একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া।

শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিলের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।

এর আগে গত ১৬ মে একই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহীম খলিল। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত ২৩ মে দিন ধার্য করেছিলেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

এদিকে সাবেক এই প্রধান বিচারপতিকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ১৭ মে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির পাশাপাশি এ নির্দেশনা দেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। আদেশের পর তার আইনজীবীরা দাবি করেছিলেন, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

এর আগে গত ২৮ এপ্রিল যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের দায়ের করা পাঁচ মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। সব মিলিয়ে তার বিরুদ্ধে থাকা সাতটি মামলায় তিনি জামিনে ছিলেন। এর মধ্যেই নতুন করে আরেক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে খোবাইব নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ মোট ৮০ জনকে আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপিল বিভাগেও আবুল বারকাতের জামিন বহাল
আপিল বিভাগেও আবুল বারকাতের জামিন বহাল
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট খারিজ
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট খারিজ
চট্টগ্রামে আইনজীবী সমিতির ভোট শুরু, জামায়াতপন্থিদের বিক্ষোভ
চট্টগ্রামে আইনজীবী সমিতির ভোট শুরু, জামায়াতপন্থিদের বিক্ষোভ