• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

কাঁঠালবাড়ীতে ৩০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ০৪:৫২ পি.এম.
টিএমএসএস’র উদ্যোগে সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা ও অতিথিবৃন্দ।ছবি-ভিওডি বাংলা

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়িত “পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি)” প্রকল্পের আওতায় কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে ৩০ দিনব্যাপী অকৃষিজ দক্ষতা উন্নয়নমূলক সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সহযোগী সংস্থা হিসেবে টিএমএসএস এই কার্যক্রম বাস্তবায়ন করে।

প্রকল্পের অংশ হিসেবে কাঁঠালবাড়ী শাখায় মোট ২৫ জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীকে এক মাসব্যাপী হাতে-কলমে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অতি দরিদ্র ও প্রান্তিক নারীদের দর্জি কাজ ও পোশাক তৈরির আধুনিক কৌশলে দক্ষ করে তাদের আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিধবা, স্বামী পরিত্যক্ত, অসহায় ও চরম দরিদ্র নারীদের অংশগ্রহণে। প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের সেলাই মেশিন পরিচালনা, রক্ষণাবেক্ষণ, কাপড় কাটার সঠিক কৌশল, পরিমাপ অনুযায়ী নকশা তৈরি এবং বিভিন্ন ধরনের পোশাক প্রস্তুতের ধাপগুলো হাতে-কলমে শেখান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সালোয়ার, কামিজ, ব্লাউজ, ম্যাক্সি, প্যান্ট ও শিশুদের ফ্রক তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জন করেন। পাশাপাশি তাদেরকে বাজারে কাজের অর্ডার সংগ্রহ, গ্রাহকের সঙ্গে যোগাযোগ এবং কাজের ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে ছোট পরিসরে হলেও নিজেদের আয়ের উৎস তৈরি করতে পারেন।

কর্মসূচি শেষে দেখা যায়, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে অন্তত দুইজন নারী স্থানীয় বাজারে দর্জির দোকান স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। তাদের উদ্যোক্তা হওয়ার এই উদ্যোগকে উৎসাহিত করতে প্রকল্প কর্তৃপক্ষ আইজিএ  সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে টিএমএসএস কুড়িগ্রাম জোন প্রধান মো. আব্দুর রশিদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সোশ্যাল অ্যাফেয়ার্স কনসালটেন্ট মো. বাদল হাসান, পিও মো. আব্দুল আলিম, টিও (সিএম) মোছা. উম্মে কুলসুম, নিউট্রিশন টিমের সদস্য মো. ওমর ফারুক ও মো. এরশাদুল হক, সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড) মো. আশিকুর রহমান ও মো. সহিদুল ইসলাম, এবং মো. জাকারিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে শামীম খোরশেদ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি
যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ২
যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ২
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫