টপ নিউজ
স্ত্রীর সঙ্গে অভিমানে ফাঁস দিলেন যুবক
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ০৮:০৪ পি.এম.

ছবি : সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেছেন মুনসুর নামে এক যুবক।
শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে উত্তর চরমোন্তাজ মোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে মুনসুর নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর তার স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় মুনসুরকে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভিওডি বাংলা/কাওছার আহম্মেদ/এফএ







